নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিক আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৭, ১৮:০৩আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৮:০৩

খিলগাঁও রাজধানী খিলগাঁও চৌরাস্তায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপর থেকে পড়ে তিন শ্রমিক আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হচ্ছেন- শ্রমিক নুরু মিয়া (২২), রাজমিস্ত্রি মো. সাদ্দাম হোসেন মন্ডল (২২) ও তার সহকারী আবু হুরাইরা (১৮)। রবিবার দুপুর আড়াইটায় দিকে এ দুর্ঘটনা ঘটে।
সহকর্মী মো. ফারুক হোসেন জানান, তারা খিলগাঁও চৌরাস্তায় একটি নির্মাণাধীন ৯ তলা ভবনের ৭ম তলায় কাজ করছিলেন। লিফটের ফাঁকা জায়গায় মাচান বেঁধে কাজ করার সময় তিনজন নিচে পড়ে যান। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, আহত শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম