রাজধানীতে তরুণীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৭, ০৮:৫৬আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ০৯:৪১

লাশ উদ্ধার রাজধানীর মিরপুরে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম রোকসানা আকতার পান্না (২৮)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য পান্নার মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মিরপুরের শাহ আলী থানাধীন এক নম্বর সেকশনের সি-ব্লকের তিন নম্বর রোডের ২০ নম্বর বাসায় তৃতীয় তলায় ভাড়া থাকতেন রোকসানা আকতার পান্না। তার ভাতিজা জানান, নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। বাসার লোকজন বাইরে থেকে দেখতে পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে।
পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় পান্নাকে। এখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, পান্নার স্বামী মাহবুবুর রহমান আপন পাঁচ বছর ধরে ফ্রান্সে থাকছেন। তাদের এক বছর বয়সী একটি মেয়ে আছে।

/এআইবি/এসএনএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম