দুর্নীতির অভিযোগে ল্যাবএইডের এমডিকে দুদকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৭, ২০:০৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২০:১৯

ল্যাবএইড গ্রুপের হাসপাতাল দুর্নীতির অভিযোগে ল্যাবএইড গ্রুপের এমডি ডা. এএম শামীমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী বৃহস্পতিবার সকাল ৯টায় দুদক কার্যালয়ে তাকে উপস্থিত হতে বলা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) ডা. শামীমের কাছে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়।

দুদকের উপপরিচালক মো. সামছুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ডা. শামীমের বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেন ও অবৈধ অর্থ দিয়ে বিদেশে বাড়ি কেনাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে।

এর আগে গত ১৮ মে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে গিয়েছিল দুদকের একটি টিম। হাসপাতালের বোর্ড অব ডিরেক্টরদের অবৈধ সম্পদের অভিযোগের বিষয়ে খোঁজ নিতে হাসপাতালটিতে যান দুদকের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে তিন সদস্যের একটি দল। তারা অভিযোগের বিষয়ে হাসপাতালের ডিরেক্টরদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান।

/আরজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি