বাপেক্সের জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৭, ১৯:১৬আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৯:৩৭

বাপেক্সের জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে দুদকের চার্জশিট বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) জেনারেল ম্যানেজার (হিসাব ও অর্থ) এ কে এম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে দায়ের করা এক মামলায় মঙ্গলবার (১৭ অক্টোবর) তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে জানান, এ কে এম আনোয়ারুল ইসলামের দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ১২ হাজার ৩৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।
তথ্য গোপনের অভিযোগে গত ১৯ এপ্রিল রমনা থানায় আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর নম্বর ৩৯। অভিযোগটি অনুসন্ধান ও তদন্ত করেন দুদকের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ।

/আরজে/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম