রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ১১:০০আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১১:০০

ছুরিকাঘাত রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই ইশতিয়াক ও কনস্টেবল গোলাম আজম।

মঙ্গলবার দিবাগত রাত আড়ইটার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকার মাহাতাব পম্পের পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত পুলিশ সদস্যরা গত রাতে ওই এলাকায় পেট্রোল ডিউটিতে ছিলেন। রাত দুইটার দিকে আব্দুল গণি নামে এক ব্যক্তি তাদের কাছে এসে জানান তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় জাপটে ধরলে ছিনতাইকারীরা এলোপাতারি ছুরিকাঘাত করে। এতে এএসআই ইশতিয়াক একটু বেশি ও কনস্টেবল গোলাম আজম কম জখম হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু এসআই ইশিয়াকের জখম বেশি হওয়ায় তিনি রাজরবাগের পুলিশ হাসপাতালে ভর্তি হন।

এ বিষয়ে হাজারীবাগ থানার এএসআই ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।’

আরও পড়ুন:
ছিনতাইকালে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহতের ঘটনায় গ্রেফতার দুই

/এনএল/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম