কবে চালু হবে ‘৯৯৯’

জামাল উদ্দিন
১৮ অক্টোবর ২০১৭, ২১:৩৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২১:৩৮

999 জরুরি সেবা সার্ভিস ‘৯৯৯’ কবে চালু করা যাবে তা এখনও নিশ্চিত নয়। অবশ্য এ বছরের শেষ নাগাদ এ সেবা সার্ভিস চালু করার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

গত ৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর এ সার্ভিসের সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় পুলিশ সদর দফতরকে। পরে পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে একটি টিম এই সেবা কার্যক্রম চালুর প্রক্রিয়া শুরু করে। তবে এখনও বলার মতো অগ্রগতি হয়নি বলে জানা গেছে।

গত বছরের ১১ অক্টোবর সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস’ নামে ৯৯৯ পরীক্ষামুলকভাবে চালু করে। তখন বেশিরভাগ কল এসেছিল আইনশৃঙ্খলা ও ফায়ার সার্ভিসের সেবার বিষয়ে। যার অনেকগুলোরই সমাধান দেওয়া হয়। সম্প্রতি কার্যক্রমটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়।

পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খুব সহজে সরকারিভাবে জরুরি সেবা প্রদানে ৯৯৯ নামে এই হেল্প সার্ভিস চালু করা হচ্ছে। চালুর পর এই সার্ভিস সেন্টার সারাদেশের মানুষের তথ্য ও সেবা পাওয়ার একটি ওয়ানস্টপ সার্ভিস সেন্টার হিসেবে কাজ করবে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের আইসিটি শাখার অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বলার মতো এখনও কিছু হয়নি।’

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সহেলী ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ‘৯৯৯’ চালুর কাজ চলছে। অভ্যন্তরীণভাবে এটার পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। কিছু টেকনিক্যাল বিষয় আছে। সেগুলো শেষ করে এটা জনসাধারণের জন্য চালু করা হবে।’ যত দ্রুত সম্ভব এ সেবা সার্ভিস চালু করা হবে বলেও জানান তিনি।

/জেইউ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম