সুপ্রিম কোর্ট প্রশাসনের শীর্ষ ৬ পদে নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ১৬:৫৬আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৬:৫৬

সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট প্রশাসনের ১০ কর্মকর্তাকে বদলির পর নতুন শীর্ষ ছয় কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ অক্টোবর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুল আলমকে আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুহুল আমিন এবং চট্রগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমানকে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার, মুন্সীগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ সৈয়দা হাফছা ঝুমা এবং চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবদুর রহমানকে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের বদলি করা ৯ কর্মকর্তাকে ২২ অক্টোবর কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ৯ জনকে বদলিকৃত স্থানে যোগদান সংক্রান্ত নির্দেশ দিয়ে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়।

গত ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ১০ কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়। সুপ্রিম কোর্টের পরামর্শ অনুসারে আইন  মন্ত্রণালয় তাদের অন্যত্র বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

ওই প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, হাইকোর্টের রেজিস্ট্রার সৈয়দ দিলজার হোসেনকে ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক, অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. সাব্বির ফয়েজকে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আনিসুর রহমানকে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, অতিরিক্ত রেজিস্ট্রার যাবিদ হোসাইনকে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরূণাভ চক্রবর্তীকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার ফারজানা ইয়াসমিনকে পিরোজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদারকে চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হককে ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং প্রধান বিচারপতির বিশেষ কর্মকর্তা ইসমাঈল হোসেনকে বরগুনায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়।

/এজেডকে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম