কওমি স্বীকৃতি নিয়ে সতর্ক থাকার আহ্বান জমিয়তুল উলামা’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ১৭:৩৫আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৮:০০

জমিয়তুল উলামা কওমি স্বীকৃতি বাস্তবায়ন নিয়ে যাতে কোনও ধরনের ষড়যন্ত্র না হয় সেজন্য দেশের সব আলেম-উলামাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামা। রবিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর মালিবাগে বাংলাদেশ জমিয়তুল উলামার দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুর রহিম কাসেমী এ আহ্বান জানান।
জমিয়তুল উলামার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুর রহিম কাসেমী বলেন, কওমি শিক্ষাসনদের সিলেবাস তৈরি থেকে শুরু করে সব কাজই আলেম-উলামাদের করা উচিত। অন্যথায় কওমি শিক্ষায় হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হতে পারে। কওমি মাদ্রাসার শিক্ষাসনদের স্বীকৃতি বাস্তবায়নের বিষয় মাজারপূজারীদের হাতে ছেড়ে দিলে দেওবন্দী এই শিক্ষাধারা ধ্বংস হবে।’
তিনি আরও বলেন, ‘কওমি শিক্ষাধারা সম্পর্কে অজ্ঞ লোকেরা এ শিক্ষা ব্যবস্থাকে কেবল ধ্বংসই করতে পারবে। বাজপাখির নখ কাটার মতোই কওমি শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করবে মাজারপূজারীরা।’
প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমিয়তুল উলামার ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুনসহ প্রমুখ।

/সিএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম