যাত্রাবাড়ীতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৭, ২৩:২৬আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ২৩:২৬

লাশ উদ্ধার রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জে সায়েমা আকতার মুন (১৭)  নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মুনের মামা মুন্না জানান, বুধবার সন্ধ্যায় ৪/সি, করাতিটোলা লেনের বাসায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে মুন আত্মহত্যা করেছে। তা দেখে মুনের মা শাহানাজ বেগম চিৎকার দিলে প্রতিবেশিরা এসে   দরজা ভেঙে তাকে নিচে নামান।

পরে ঢামেক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৭টার দিকে মুনকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মো. লিটন। সে শেরেবাংলা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, তা তার পরিবার জানাতে পারেনি। এক ভাই ও এক বোনের মধ্যে মুন ছিল বড়। 

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের