রাজধানীতে বনানীর স্টাফ রোডের দক্ষিণ পাশে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি (৩০) নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে।
নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ জানান, পায়ে হেঁটে রেললাইন অতিক্রম করার সময় কমলাপুর থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি মারা যান। তার পরনে ছিল সাদা লুঙ্গি ও নীল গেঞ্জি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।








