ইস্কাটনে জোড়া খুন: নিজেকে নির্দোষ দাবি এমপিপুত্র রনির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৭, ২০:৫৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২১:১২

এমপিপুত্র বখতিয়ার আলম রনি রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলার একমাত্র আসামি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। রবিবার (২৯ অক্টোবর) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারক আবু সালেহ মো. সালাহউদ্দিন খান তাকে মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষীদের অভিযোগ পড়ে শোনানোর পর তিনি এ দাবি করেন। আদালতের বেঞ্চ সহকারী শামীম আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছে।
শামীম আহমেদ জানান, এই মামলায় রাষ্ট্রপক্ষের ৩৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। রবিবার আবু সালেহ মো. সালাহউদ্দিন খান আসামিকে সব সাক্ষীর জবানবন্দি পড়ে শোনান। এসব জবানবন্দিতে উঠে আসা অভিযোগ সম্পর্কে বিচারক জানতে চাইলে আসামি রনি আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন। এসময় তিনি আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।
আদালতের বেঞ্চ সহকারী শামীম আহমেদ জানান, আগামী ১৫ নভেম্বর এই মামলার যুক্তি-তর্কের জন্য দিন ধার্য করেছেন আদালত।
এই মামলার এজাহার থেকে জানা গেছে, গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে রনি নেশাগ্রস্ত অবস্থায় রাজধানীর নিউ ইস্কাটনে প্রাডো গাড়ি থেকে তার পিস্তল দিয়ে চার-পাঁচটি গুলি ছোড়েন। এতে রিকশাচালক আবদুল হাকিম ও দৈনিক জনকণ্ঠের অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। হাকিম ১৫ এপ্রিল ও ইয়াকুব ২৩ এপ্রিল মারা যান। এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রাতে রমনা থানায় হত্যা মামলা করেন। ডিবি পুলিশ দৈনিক জনকণ্ঠের ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) ফুটজে দেখে প্রাডো গাড়ির মালিক এবং তার রনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।
পরে রনিকে পুলিশ গ্রেফতার করে কারাগারে নিলে তিনি অসুস্থতার কথা বলে চার দফায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে ভর্তি হয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা তার কোনও রোগ খুঁজে পাননি।
গত জানুয়ারিতে এ বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আসামিপক্ষের আইনজীবী আবেদন করে দুই দফায় তারিখ পরিবর্তন করেন। পরে ২৮ ফেব্রুয়ারি সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বখতিয়ার আলম রনিকে হাজির করা হলে মামলার বিচার কাজ শুরু হয়।
আরও পড়ুন-
কারাগার থেকে মুক্তি পেলেন রাগীব আলী ও তার ছেলে

/এসআইটি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম