পরিচয়পত্র ছাড়া আইনজীবী সহকারীদের সুপ্রিম কোর্টে প্রবেশ নিষিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৭, ২২:৪২আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২২:৪২

সুপ্রিম কোর্ট নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র ছাড়া আইনজীবী সহকারীদের সুপ্রিম কোর্টে প্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো.আবদুল ওয়াহ্হাব মিঞা এ নির্দেশনা দেন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার সোহাগ রঞ্জন পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘আইনজীবী সহকারীদের বার বার নির্দেশ দেওয়া সত্ত্বেও অধিকাংশ সহকারীই তা পালন করছেন না। ২৯ অক্টোবর থেকে নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র ছাড়া আইনজীবী সহকারীদের সুপ্রিম কোর্টে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।’

বিজ্ঞপ্তিতে কোর্ট অফিসার, কোর্ট কিপার ও সুপারিনটেনডেন্টদের ওই নির্দেশনা কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট শাখার দায়িত্বরত সহকারী রেজিস্ট্রারদেরও বিষয়টি নজরদারি করতে বলা হয় বিজ্ঞপ্তিতে।

/এজেডকে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক