রাজধানীতে সাবেক সচিবের স্ত্রীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৭, ০০:১০আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ০০:১৭

লাশ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোড এলাকার বাসা থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাবেক এক সচিবের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র দিয়ে মাহাবুব সোফিয়া খান (৫০) নামের ওই নারী আত্মহত্যা করেন। শেরেবাংলানগর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন এসব তথ্য নিশ্চিত করেন।

মাহাবুব সোফিয়া খান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য সাবেক সচিব মাহমুদ রেজা খানের স্ত্রী। তিনি মৃত মাকছুদ আলী খানের মেয়ে। স্বজনদের দাবি, মাহাবুব সোফিয়া খান মানসিক রোগী ছিলেন।

পুলিশ জানায়,  আজ (রবিবার) বিকালে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার একটি ভবনের তিনতলায় মাহবুব সোফিয়া খান গুলিবিদ্ধ হন। বাসার লোকজন তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। স্কয়ার হাসপাতাল সূত্র জানায়, আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে সোফিয়ার মৃত্যু হয়। এর আগে তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় এ হাসপাতালে আনা হয়।

এসআই মামুন জানান, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্কয়ার হাসপাতাল থেকে সোফিরার লাশ উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে আটটার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।

/জেইউ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম