শিশু মামুন হত্যা: মূল আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৭, ১৯:০৯আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ২০:২৭

সুপ্রিম কোর্ট

টাঙ্গাইলের মির্জাপুরে শিশু মামুনকে অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি বকুলের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া, নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিমের দণ্ডও বহাল রেখেছেন আদালত।

সোমবার (৩০ অক্টোবর) বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি ড. মো. বশির উল্লাহ। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘বিচারিক আদালত যে রায় দিয়েছিলেন,তা বহাল রেখেছেন হাই কোর্ট।’

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল না করলে বকুলের মৃত্যুদণ্ড কার্যকর করতে বাধা থাকবে না বলেও জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

মামলার নথি থেকে জানা যায়, মির্জাপুরের ত্রিমোহন গ্রামের মাজেদুর রহমানের ছেলে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মামুন তার মামা আনোয়ার হোসেনের বাড়িতে থেকে পড়ালেখা করতো।

২০০৩ সালের ২৩ মার্চ আসামিরা মামুনকে অপহরণের তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মামুনের পরিবার মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাকে হত্যা করা হয়। পরে মামুনের বস্তাবন্দি লাশ আসামি বকুলের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

ওই মামলার রায়ে ২০১০ সালের ৩০ ডিসেম্বর মূল আসামি বকুলকে মৃত্যুদণ্ড এবং পলাতক আসামি সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক রেজা করিম।

আরও পড়ুন: 
একরাম হত্যা: মিনার চৌধুরীর জামিন স্থগিত

/এজেডকে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম