মেডিক্যাল টেকনোলজিস্টের শূন্যপদে নিয়োগের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৭, ২০:৫১আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ২০:৫৫

মোহাম্মদ নাসিম (ছবি- সংগৃহীত) দেশের হাসপাতালগুলোতে মেডিক্যাল টেকনোলজিস্টের শুন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার (৩০ অক্টোবর) সচিবালয়ে বেসরকারি মেডিক্যাল কলেজ পরিচালনার নীতিমালা বিষয়ক বৈঠকে সভাপতির বক্তব্যে  সংশ্লিষ্টদের প্রতি  এই নির্দেশ দেন মন্ত্রী ।

সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব ফয়েজ আহম্মেদ, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, সাংবাদিক নাঈমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী দেশের হাসপাতালগুলোতে মেডিক্যাল টেকনোলজিস্টের শুন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন।

সভায় ইতোপূর্বে যেসব বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছিল, তার মধ্য থেকে আটটি কলেজ পুনরায় পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। দেশের জ্যেষ্ঠ চিকিৎসক ও সাংবাদিকদের সমন্বয়ে একটি বিশেষ দল শিগগিরই কলেজগুলো পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করবে বলে সভায় জানানো হয়। বেসরকারি মেডিক্যাল কলেজগুলো হচ্ছে-  ঢাকার আদ্-দ্বীন বসুন্ধরা মেডিক্যাল কলেজ, আশিয়ান মেডিক্যাল কলেজ, সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ, নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, কেয়ার মেডিক্যাল কলেজ, আইচি মেডিক্যাল কলেজ, সফেনা উইমেন্স ডেন্টাল কলেজ এবং গাজীপুরের সিটি মেডিক্যাল কলেজ।

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম