প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি: আসামি নাজমুলকে শর্ত সাপেক্ষে জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৭, ২২:৩৩আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ০০:০৩

সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা মামলার আসামি নাজমুল হককে পাসপোর্ট জমা রাখার শর্তে জামিন দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে তাকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জামিন বিষয়ে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত ওই বিমান কর্মকর্তার জামিন মঞ্জুর করেন।
জামিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ্য,  গত বছরের ২৭ নভেম্বর হাঙ্গেরিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বোয়িং বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি ‘বি-নাট’ ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে।

এর পেছনে কোনও নাশকতা ছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিমানের নয় জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে গত বছরের ২০ ডিসেম্বর নাজমুল হকসহ নয় জনের বিরুদ্ধে মামলা করে বিমান কর্তৃপক্ষ। এ মামলায় জামিনের আবেদন করেন নাজমুল হক।

আরও পড়ুন: 

বিমান নিয়ে শীর্ষপর্যায়ের ব্যক্তিদের বাড়িতে হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের

/এজেডকে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম