আজমপুর থেকে ১৫৫টি মাস্টারকার্ডসহ যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ১৮:৫৩আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৮:৫৩

১৫৫টি প্রি-পেইড মাস্টার কার্ডসহ মিঠুন আহমেদ হৃদয় (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১। মঙ্গলবার রাতে উত্তরার আজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মাস্টারকার্ডসহ গ্রেফতারকৃত হৃদয় র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হৃদয়কে গ্রেফতার করা হয়। মাস্টারকার্ড ছাড়াও ওই যুবকের কাছ থেকে বেশ কয়েকটি ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এসব মাস্টারকার্ড দিয়ে বিদেশে অবৈধ উপায়ে টাকা পাচার করা হতো। কার্ডগুলো যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আনা হয়েছে বলে গ্রেফতারকৃত হৃদয় জানিয়েছে।

গ্রেফতারকৃতের বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তারা জানান, হৃদয় প্রথমে ভুয়া নাম-ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে তাদের অন্যান্য সহযোগীদের মাধ্যমে অনলাইনে প্রি-পেইড মাস্টারকার্ড তৈরির জন্য আবেদন করতো। কার্ড হাতে পাওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন জনের কাছে এসব বিক্রি করতো। ক্রেতারা এই কার্ড দিয়ে বিদেশ থেকে অর্জিত অর্থ নির্দিষ্ট কার্ডের অ্যাকাউন্টে ডলারে পাঠায়। যার বিপরীতে নগদ দেশীয় মুদ্রা সুনির্দিষ্ট ব্যক্তিকে দেশে দিয়ে দেওয়া হতো। এক্ষেত্রে সরকার রেমিটেন্স বঞ্চিত হচ্ছিল।

র‌্যাবের এক কর্মকর্তা জানান, ইন্টারনেটভিত্তিক মাস্টারকার্ডের মাধ্যমে দেশীয় অর্থ ডলারে রূপান্তরিত হয়ে কার্ডের মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছিল। এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার পর গ্রেফতারের চেষ্টা চলছে।

/এনএল/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম