শাহজালালে যাত্রীর পেট থেকে সোনা উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৭, ১৩:১৪আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৩:১৭

শাহজালালে যাত্রীর পেট থেকে সোনা উদ্ধার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা একযাত্রীর পেটে থেকে আটটি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। বৃহস্পতিবার ফৌজদারি মামলা দায়ের পূর্বক মো. আব্দুল্লাহ আল মামুন নামে ওই যাত্রীকে থানায় পাঠানো হয়েছে

ঢাকা কাস্টমের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন, বুধবার রাত ১০টার দিকে মালয়েশিয়া থেকে মালিন্দো এয়ারে ঢাকায় আসেন মামুন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। গ্রিন চ্যানেলে মো. আব্দুল্লাহ আল মামুনকে সোনা বহনের কথা জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। শরীর তল্লাশি করেও কোনও সোনা পাওয়া যায়নি।

সন্দেহ দূর না হওয়ায় উত্তরার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে এক্সরে করলে পেটে সোনার অস্তিত্ব পাওয়া যায় বলে জানান তিনি।

তিনি বলেন, এরপর বিমানবন্দরের টয়লেটে যাত্রীর রেকটম থেকে আটটি  সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট সোনার ওজন ৮০০ গ্রাম। জিজ্ঞাসাবাদে মামুন জানিয়েছেন বিমান অবতরণের আধাঘণ্টা পূর্বে তিনি এ সোনার রেকটাম এ প্রবেশ করান।

সিএ/এমএইচ/এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম