ব্যাটারিচালিত অটোর ধাক্কায় মায়ের মৃত্যু, সন্তান আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৭, ২১:৪৪আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ২১:৪৫

ব্যাটারিচালিত অটোর ধাক্কায় মায়ের মৃত্যু, সন্তান আহত রাজধানীর উত্তরায় সন্তানকে ডাক্তার দেখিয়ে ঘরে ফেরার পথে ব্যাটারিচালিত অটোর ধাক্কায় প্রাণ গেলো একজন মায়ের। তার নাম মর্জিনা খাতুন (৩০)। আহত হয়েছে তার মেয়ে সামিয়া (৫)। শনিবার (৪ নভেম্বর) দুপুরের এ ঘটনায় চালকসহ আটক করা হয়েছে ওই অটো।
খবরটির সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান। তিনি জানান, শনিবার দুপুরে উত্তরার ৬ নম্বর সেক্টরের ওয়াসা পাম্পের সামনে ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের জন্য মর্জিনার মৃতদেহ রাখা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে।
মর্জিনার স্বামী শফিউল্লাহ নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন। তিনি জানান, শনিবার আনুমানিক দুপুর ১২টার দিকে মেয়েকে ডাক্তার দেখিয়ে ঘরে ফিরতে রাস্তা পার হওয়ার সময় অটোর ধাক্কায় আহত হন মর্জিনা। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে যান উত্তরা কমিউনিটি হাসপাতালে।
পরে ঢামেক হাসপাতালে নিয়ে এলে বিকাল পৌনে ৫টায় কর্তব্যরত চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন। তবে তার মেয়ে সামিয়া বেঁচে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসার পর বাসায় পাঠানো হয়েছে।

শফিউল্লাহ ও মর্জিনার দুই মেয়ে ও এক ছেলে। তারা ভাড়া থাকেন দক্ষিণখান থানার আজমপুর কাঁচাবাজারের পাশে মুক্তিযোদ্ধা সড়কের জালাল মিয়ার বাড়িতে। মর্জিনার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে। তিনি বাসাবাড়িতে কাজ করতেন।

/এআইবি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম