মাহমুদুর রহমানের বিরুদ্ধে ২৩ মামলা চলবে: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৭, ১৯:২১আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৯:২৬

সুপ্রিম কোর্ট মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ প্রকাশের অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ২৩ মামলা বাতিলে জারি করা রুল খারিজ করেছেন হাইকোর্ট। রবিবার (৫ নভেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
একইসঙ্গে ওইসব মামলার ওপর আগে দেওয়া স্থগিতাদেশও তুলে নিয়েছেন আদালত। ফলে এসব মামলা চলতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা ও সূচিরা হোসাইন। মামলার বাদীপক্ষে ছিলেন আইনজীবী মো. রফিকুল ইসলাম ফারুক।
এসব মামলার একজন বাদী যুবলীগের কেন্দ্রীয় সদস্য চট্টগ্রামের বাসিন্দা শেখ শহিদ হোসেন। মামলার বিবরণী অনুযায়ী, ২০০৯ সালের ১৭ ডিসেম্বর দৈনিক আমার দেশে সজীব ওয়াজেদ জয় ও তৌফিক-ই-ইলাহী দরপত্র ছাড়াই শেভরনকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ৫ মিলিয়ন ডলার পেয়েছেন মর্মে মিথ্যা সংবাদ প্রকাশ করে।
এই সংবাদ প্রকাশের পর আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন জেলায় মামলা করেন মাহমুদুর রহমানের বিরুদ্ধে। এর মধ্যে চট্টগ্রাম আদালতে মানহানির মামলা করেন শেখ শহিদ।

আরও পড়ুন-
আমৃত্যু কারাবাসের সিদ্ধান্ত বাতিল চেয়ে রিভিউ

/ইউআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম