দুদকের ফাঁদে ওয়াকফ সহকারী প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৭, ২০:৫৮আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ২১:০৩

দুদক ঘুষসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদে ধরা পড়লেন বাংলাদেশ ওয়াকফ’র সহকারী প্রশাসক মো. মোতাহার হোসেন খান। রবিবার (০৫ নভেম্বর) দুপুরে ওয়াকফ কার্যালয় থেকে ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করে দুদক। এ ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক মো. নাজিম উদ্দীন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেছেন।

দুদক হটলাইনে আসা একটি অভিযোগের ভিত্তিতে মোতাহারকে নিজ কার্যালয় থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি বলেন, কেরানীগঞ্জের বাঘৈরে ওয়াকফ করা জমি বিক্রির অনুমতি দিতে এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা ঘুষ চান বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসক মোতাহার হোসেন খান।

ঘুষ দাবির বিষয়টি ভুক্তভোগী ব্যক্তি দুদকের হটলাইন-১০৬ এ ফোন করে অভিযোগ করেন। রবিবার ঘুষ দেওয়ার কথা ছিল। বিষয়টি আমলে নিয়ে দুদক বিশেষ টিম গঠন করে।

দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার নেতৃত্বে টিমটি রবিবার সকাল থেকেই ওয়াকফ কার্যালয়ের পাশে ওঁৎ পেতে থাকে। দুপর সাড়ে ১২টার দিকে অফিসে বসেই মোতাহার হোসেন ঘুষ নেন। এ সময় ঘুষের টাকাসহ তাকে আটক করা হয়। এছাড়া, তার প্যান্টের পকেট ও কক্ষের আলমারি তল্লাশি করে আরও ৭৯ হাজার টাকা পাওয়া যায়। এ টাকার উৎস সম্পর্কে তিনি কোনও জবাব দিতে পারেননি।

/আরজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম