রাজধানীতে ফল ব্যবসায়ী নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৭, ১৪:০০আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৪:০৭

নিখোঁজ

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গিয়াস উদ্দিন (৩৮) নামে এক ফল ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। রবিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে নিজের ফলের আড়তে যাওয়ার জন্য বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ গিয়াস উদ্দিন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে উত্তর শাহজাহানপুরের ৫৯৪ নম্বর বাসায় তিন তলায় ভাড়া থাকেন। তিনি কুমিল্লার দেবীদ্বার এলাকার আব্দুল মজিদ সরকারের ছেলে।

নিখোঁজ ফল ব্যবসায়ীর বড়ভাই নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার সকালে স্ত্রীর কাছে কাঁচা বাজার দিয়ে আমাদের বাদমতলী ফলের আড়তে যায় গিয়াস। দুপুরে তার মোবাইল ফোনে কল দিয়ে তা বন্ধ পায় তার স্ত্রী সুমি বেগম (২৭)। তখন আমাকে ফোনে এ খবর জানানো হয়। এরপর তাকে নানান জায়গায় খুঁজেছি। কিন্তু সন্ধান পাইনি। রাতে শাহজাহানপুর থানায় গিয়ে সুমি সাধারণ ডায়েরি (জিডি) করে।’

তিনি আরও বলেন, ‘আমরা চার ভাই বাদামতলীতে ফলের ব্যবসা করি। আমাদের কোনও শত্রু নাই। কি যে হলো, বুঝতে পারছি না।’ তিনি বলেন, ‘গিয়াসের সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোনটি রয়েছে। পুলিশকে নম্বর দিয়েছি।’

আবু হানিফ নামে নিঁখোজের এক চাচা বলেন, ‘গিয়াসের বাবা আব্দুল মজিদ সরকার বয়স্ক মানুষ। ছেলে নিখোঁজের খবর শুনে আজ (সোমবার) সকালে তার মৃত্যু হয়েছে। আমরা সবাই কুমিল্লাতে চলে আসছি। এখন কি করবো, বুঝতে পারছি না। এক শোকের মধ্যে আরেক শোক।’ তিনি বলেন, ‘পুলিশ আমাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। তবে এখনও কোনও আশার খবর পাইনি। আব্দুল মজিদ সরকারের লাশ দাফন করা হলে আমরা বিকালেই আবার ঢাকাতে ফিরবো।’

এসআই সঞ্জিত কুমার সরকার গিয়াস নিঁখোজের ঘটনায় দায়ের হওয়া জিডির তদন্ত করছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঘটনার পর পরই তদন্ত শুরু করেছি। তাকে খুঁজতে প্রযুক্তি সাহায্য নেওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য উপায়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

 

/এআরআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম