বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৭, ২০:১৯আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২০:১৯

বিদ্যুৎস্পৃষ্ট বংশালের একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সোমবার (০৬ নভেম্বর) সকাল ৯টার দিকে আগাসাদেক রোডের ৯৬ নম্বর বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ আলীর বাবা আফজাল হোসেন জানান, তার ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ছিলেন। বংশারে নিজেদের বাসার পঞ্চম তলায় থাকেন তারা। সোমবার সকালে আলী আহমেদ বাসার ছাদে গেঞ্জি শুকাতে দেন। কিছুক্ষণ পরে তিনি ছাদে গিয়ে দেখেন গেঞ্জিটি বাইরের সানশেডে পড়ে গেছে। রড দিয়ে গেঞ্জিটি টেনে তোলার সময় পাশে থাকা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে রডের সংস্পর্শ হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে তিনি ছাদের মধ্যে অচেতন হয়ে পড়ে যান। পরে স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম