পেশাদারিত্বই সাংবাদিকতাকে মহান করেছে: শাহরিয়ার আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ১৭:৩৬আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৭:৩৮

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির বর্ষপূর্তি ও প্রকাশনা উৎসব

রাজনীতিবিদদের মতো সাংবাদিকরাও সমাজ, রাষ্ট্রকে এগিয়ে নিতে দায়িত্ব পালন করতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘পেশাদারিত্বই সাংবাদিকতাকে মহান করেছে। একজন সাংবাদিক তার দায়িত্ববোধের প্রশ্নে যে ভূমিকা পালন করতে পারেন, তা অন্য পেশায় মেলে না।’ মঙ্গলবার (৭ নভেম্বর) রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির প্রথম বর্ষপূর্তি ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, রাজশাহী-চাপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম আকতার জাহান, বার্তা সংস্থা ইউএনবি’র চেয়ারম্যান আমানুল্লাহ খান এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী প্রমুখ।

শাহরিয়ার আলম বলেন,‘সামাজিক এবং মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে সাংবাদিকতা পেশা আজ স্বাতন্ত্র্য রূপ পেয়েছে। সাংবাদিকতা রাষ্ট্রের অন্যতম স্তম্ভ ও সমাজের দর্পণ। সাংবাদিকরা ইতিবাচক ভূমিকা পালন করে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে পারেন।’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী অঞ্চলের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের কাজের মানোন্নয়নের জন্য পেশাগত প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এধরনের আয়োজনের ক্ষেত্রে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’কে সার্বিক সহযোগিতা প্রদানেরও আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, ‘পিছিয়ে পড়া অঞ্চলকে উন্নয়ন এবং অগ্রগতির মূলধারায় গ্রথিত করতে সাংবাদিকরাই অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এক সময়ে পিছিয়ে থাকা রাজশাহী অঞ্চলে বর্তমানে যে উন্নয়ন এবং গুণগত পরিবর্তন এসেছে, তার পেছনেও সাংবাদিকদের অবদান রয়েছে।’ তিনি সব বিভেদ ভুলে সাংগঠনিক ভিত্তি শক্ত করে সাংবাদিকদের মানবতার তরে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তথ্য অধিকার আইনের সুফল তৃণমূল পর্যায়ের জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যম কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন শাহরিয়ার আলম ।

অধিক হারে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির মাধ্যমে কোনও ঘটনার প্রকৃত কারণ ও চিত্র তুলে ধরা এবং আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে ঢাকায় কর্মরত রাজশাহী অঞ্চলের সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক