হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ১৯:১০আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৯:১০

হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু রাজধানীর হাজারীবাগে পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. মোস্তাদুল ব্যাপারী (২৮)। ঘটনাটি মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালের।
উদ্ধারকারী সহকর্মী জানান, মঙ্গলবার বিকালে হাজারীবাগ থানার পাশে বহুতল ভবন নির্মাণের অংশ হিসেবে পাইলিংয়ের কাজ করছিলেন মোস্তাদুল। কিন্তু জেনারেটরে লাইন দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে মোস্তাদুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক বিকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মোস্তাদুলের মৃতদেহ রাখা হয়েছে ঢামেক হাসপাতালের মর্গে।
মোস্তাদুল ব্যাপারী ছিলেন ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার চোরালী গ্রামের কদর আলী ব্যাপারীর ছেলে। তারা চার বোন এক ভাই। তিনি ছিলেন দ্বিতীয়।

/এআইবি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম