নাজমুল হুদাকে ৪ বছরের সাজাসহ আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৭, ১৭:১৩আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৭:১৮

ব্যারিস্টার নাজমুল হুদা (ছবি-সংগৃহীত) ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ডের সাজা কমিয়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে হাইকোর্টের এই রায় হাতে পাওয়ার ৪৫ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, এ মামলার অন্য আসামি নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।  তবে ইতোমধ্যে সিগমা হুদা এ মামলায় কারাবাস করায় কারাগারে থাকাকালীন সময়কেই সাজা হিসেবে ধরে ওই তিন বছরের কারাদণ্ড মওকুফ করেছেন আদালত।   

বুধবার (৮ নভেম্বর) বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। এ মামলায় নিজের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হুদা। এছাড়া সিগমা হুদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হক কিউসি।

রায়ের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, বুধবার আদালতের রায়ের মাধ্যমে নাজমুল হুদার বিরুদ্ধে ঘুষ গ্রহণের বিষয়টি প্রমাণিত হয়েছে। তাকে আদালত সাজা দিয়েছেন। সাজা ছাড়াও তাকে জরিমানার দুই কোটি ৪০ লাখ টাকা জমা দিতে বলা হয়েছে।’

এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন রায়ের বিষয়টি কমিশনকে (দুদক) জানাবো। তারা আপিলের সিদ্ধান্ত নেবেন। আমরা এই রায়ে সন্তুষ্ট। কেননা, সবাই বলে দুদকের প্রসিকিউশন মানুষকে মামলা দিয়ে হয়রানি করে। কিন্তু আজ তা অপ্রমাণিত হয়েছে।’

নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে ২০০৭ সালের ২১ মার্চ দুদকের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম ধানমন্ডি থানায় এই মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, সাপ্তাহিক পত্রিকা 'খবরের অন্তরালে'র জন্য মীর জাহের হোসেনের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদা।

পরে ২০০৭ সালের ২৭ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত মামলাটির রায়ে নাজমুল হুদাকে সাত বছরের কারাদণ্ড ও আড়াই কোটি টাকা জরিমানা করেন। পাশাপাশি তার স্ত্রী সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ওই রায়ের বিরুদ্ধে নাজমুল হুদা ও সিগমা হুদা আপিল করলে ২০১১ সালের ২০ মার্চ তাদের খালাস দেন হাইকোর্ট।

এরপর দুদক আপিল করলে ২০১৪ সালের ১ ডিসেম্বর খালাসের রায় বাতিল করে হাইকোর্টে পুনঃশুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। গত বছরের ১৩ এপ্রিল আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনও খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। এরপর হাইকোর্টে এ মামলার পুনঃশুনানি নেওয়া হয়।

 

 আরও পড়ুন: 

বিশ্বজিৎ হত্যা মামলার আসামি আল আমিন ভারতে!

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম