প্রাথমিকের প্রধান শিক্ষকদেরও আগের টাইম স্কেল দিতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৭, ২১:১৫আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ২১:১৫

আদালত আগের প্রাপ্ত টাইম স্কেল যোগ করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল উন্নীত গ্রেডে নির্ধারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (০৮ নভেম্বর) এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট  বেঞ্চ এই রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী বিএম ইলিয়াস কচি ও আইনজীবী মো. আতাউর রহমান।

পরে আতাউর রহমান সাংবাদিকদের জানান, ২০১৪ সালের ৯ মার্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল গ্রেড-১১ (প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষক), গ্রেড-১২ (প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষক), গ্রেড-১৪ (প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষক), গ্রেড-১৫ (প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষক) এ উন্নীত করে। স্কেল নির্ধারণের সময় সহকারী শিক্ষকদের আগে প্রাপ্ত টাইম স্কেল সুবিধা যোগ করা হয়। কিন্তু প্রধান শিক্ষকরা এই সুবিধা থেকে বঞ্চিত হন।

পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। নোয়াখালীর চাটখিলের আবু তোরাব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনসহ ১৯০ জন প্রধান শিক্ষক হাইকোর্টে ওই রিট করেন।

ওই রিটের শুনানি নিয়ে গত বছর আদালত রুল জারি করেন। সেই রুলের শুনানি শেষে বুধবার হাইকোর্ট ওই রায় ঘোষণা করেন।

 

 

/বিআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম