ঢাকায় জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়কের পরিচয়পত্র পেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ নভেম্বর ২০১৭, ২১:৩৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ২১:৩৬

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়া সেপ্পো ঢাকায় জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো সরকারের সব উন্নয়ন প্রয়াস, বিশেষ করে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) এবং বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করার লক্ষ্য পূরণে বর্তমান সরকারে সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বুধবার (০৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর কাছে পরিচয়পত্র পেশ করতে গিয়ে মিয়া সেপ্পো এ প্রত্যাশা ব্যক্ত করেন। সেপ্পো বিদায়ী আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্সের স্থলাভিষিক্ত হলেন।

পররাষ্ট্রমন্ত্রী মিজ সেপ্পোকে ঢাকায় স্বাগত জানান এবং উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন।

চলমান রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ উল্লেখ করে মাহমুদ আলী মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ সংস্থাগুলোকে ধন্যবাদ জানান। তিনি এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক বিবৃতির প্রশংসা করেন।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী নবনিযুক্ত জাতিসংঘ আবাসিক সমন্বয়কের সঙ্গে প্রাথমিক শিক্ষা, নারী ক্ষমতায়ন ও গণস্বাস্থ্যসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান এবং কেবল উন্নয়নের ক্ষেত্রে নয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও নিরাপত্তার ক্ষেত্রেও এ সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সেপ্পো তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান এবং দারিদ্র্য নিরসন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের সাফল্যের প্রশংসা করেন। এ সময় তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের একটি চিঠি হস্তান্তর করেন।

ফিনল্যান্ডে জন্ম নেওয়া মিয়া সেপ্পো গত ১৬ বছর ধরে জাতিসংঘ সদর দফতর ও মাঠপর্যায়ে কাজ করছেন। মালাবিতে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এবং সিয়েরা লিওনে কান্ট্রি ডিরেক্টর ছিলেন তিনি।

খবর: বাসস।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম