খিলগাঁওয়ে ‘মাদক ব্যবসায়ীদের’ হামলায় আহত ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৭, ০১:১৪আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ০১:১৪

খিলগাঁও রাজধানীর খিলগাঁওয়ে সিপাহীবাগ টেম্পু স্ট্যান্ডে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ৬ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে  ভর্তি করা রয়েছে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন আহতরা।

আহতরা হচ্ছেন, শফিকুল, মাসুদ, বশির, সানাউল্লাহ, মো. শফিক ও জয়নাল।

আহত জয়নাল বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছোট ভাই শফিককে নিয়ে মেয়ের বিয়ের কাঁচাবাজার করছিলাম। টেম্পু স্ট্যান্ডসংলগ্ন একটি ফলের দোকান গিয়ে দাঁড়াতেই একদল যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। শফিকের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। আমার হাতেও আঘাত লাগে। পরে সেখান থেকে ভাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’

আহত শফিকুল বলেন, ‘আমি সেখানে কাঁচামালের ব্যবসা করি। ঘটনার সময় দোকানেই ছিলাম। হঠাৎ দেখি স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী জুনা, মামুন, মেচ্ছা, নুরুজ্জামানসহ ৮/১০ জন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে কয়েকজনকে আহত করে। আমার ডান হাতে আঘাত লাগে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত কয়েকজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কী কারণে এ হামলা হয়েছে  তা তাৎক্ষণিক জানা যায়নি।

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম