কওমি সনদ স্বীকৃতির আইন শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৭, ১৯:৩৮আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৯:৪৫

 


আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি: সংগৃহীত) বর্তমান সরকার ইসলাম ও কোরআন-হাদিসবিরোধী কোনও কাজ করেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কওমি মাদ্রাসার সনদকে এমএ পর্যন্ত স্বীকৃতি দিতে শিগগিরই সংসদে আইন পাস করা হবে।’  শনিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে ‘জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদ্রাসা’র ১০তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে আলেমরা সঠিক ইসলামের প্রচারের কারণে সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ অনেকাংশে কমে এসেছে। প্রচারের এ ধারা আলেম সমাজকে অব্যাহত রাখতে হবে। আলেমরা দেশের সব সমস্যায়ই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আশা করি ভবিষ্যতেও থাকবেন। তাই প্রধানমন্ত্রী নিজেই আলেমদের সমস্যা সমাধানের দায়িত্ব নিজে নিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘বিনা কারণে বা অপপ্রচারের মাধ্যমে বাড়িঘরে হামলা তো দূরের কথা, কোনও মুসলিম কারণ ছাড়া কোনও লোকের গাছের পাতা পর্যন্ত ছিঁড়েন না। তাই বার বার রংপুর, ফরিদপুর, রামুসহ দেশের বিভিন্ন এলাকায় কেন অন্য ধর্মের মানুষের ওপর হামলা হচ্ছে তা আলেমদেরই খতিয়ে দেখতে হবে। যারা আইন হাতে তুলে নিয়ে বিনা কারণে অন্যের বাড়িতে হামলা ও লুটতরাজ করে তারা ইসলামের শত্রু। তাই ইসলামের স্বার্থেই এই শত্রুদের খুঁজে বের করতে হবে আলেম সমাজকেই। এসব ইসলামবিরোধী নানা অপপ্রচারের মাধ্যমে ইসলামি বিশ্বকেই বিভ্রান্ত করে দিচ্ছে।’

রংপুরে ফেসবুকে মিথ্যা প্রচারণার মাধ্যমে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও হামলাকারীদের অতি দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘রংপুরের হামলায় জড়িতদের অবশ্যই কঠোর শাস্তি দিতে  হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মুফতি সালাহ উদ্দীন, রমনা থানা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসা কমিটির সভাপতি মুখলেছুর রহমান, বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ডের সহ-সভাপতি মো. আশরাফ আলী প্রমুখ।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম