৭ মার্চের ভাষণের বৈশ্বিক স্বীকৃতিতে শাহবাগে আনন্দ উৎসব সোমবার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ নভেম্বর ২০১৭, ২২:৪৯আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ২২:৫৫

৭ মার্চের ভাষণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় আগামী সোমবার (১৩ নভেম্বর) ‘আনন্দ উৎসব ও স্মৃতিচারণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকাল সাড়ে ৩টায় ‘৭ মার্চ উদযাপন কমিটি’র আয়োজনে শাহবাগ চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে এ উৎসব করা হবে।

এতে সভাপতিত্ব করবেন কমিটির আহ্বায়ক ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। ৭ মার্চের ঐতিহাসিক জনসভার অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

এ অনুষ্ঠান উপলক্ষে বিশিষ্টজনদের নিয়ে ১০১ সদস্যের ‘৭ মার্চ উদযাপন কমিটি’ গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে দেশের খ্যাতিমান চিত্রশিল্পীরা তাৎক্ষণিকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন, কণ্ঠশিল্পীরা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত সঙ্গীত এবং আবৃত্তিশিল্পীরা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা আবৃত্তি করবেন। এছাড়া, বিশিষ্ট ব্যক্তিরা বঙ্গবন্ধুর সংগ্রামী রাজনৈতিক জীবন ও শাসনকাল নিয়ে আলোচনা করবেন। পরে শোভাযাত্রাসহকারে সোহরাওয়ার্দী উদ্যোনে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পাঞ্জলি অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বালন করা হবে। এরপর আবারও শাহবাগে অনুষ্ঠান মঞ্চে ফিরে এসে ফানুস ওড়াবেন।

উৎসবে আরও থাকবে ৭ মার্চের ভাষণের প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

খবর: বাসস।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম