রাজধানীতে চুলার আগুনে দগ্ধ গার্মেন্টসকর্মীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৭, ০৮:৩৬আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ০৮:৩৬

আগুন রাজধানীর মিরপুরের রূপনগরে আগুনে দগ্ধ আসমা (১৪) নামের একজন গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার ভোর চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে আসমা খাবারের জন্য রান্নাঘরে গেলে দুর্ঘটনাবশত কেরোসিনের বোতল থেকে কেরোসিন তেল তার শরীরে পড়ে। মুহূর্তেই চুলার আগুন তার সারাশরীরে ছড়িয়ে পড়ে। এসময় ওই একই বাসায় আসমার প্রতিবেশী নূর নবীসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

নূর নবী জানান, তিনি ভোলা বস্তিতে যে বাসায় থাকেন, ওই একই বাসার কাঠের দোতলায় থাকতেন আসমা। বাসায় নিচ তলায় রান্নাঘর এবং সেখানেই আসমাসহ অন্যরা খাবার খেতেন। রাতে গার্মেন্টস থেকে ফিরে আসমা খাবার খেতে আসেন। এসময় চুলায় ভাত বসানো ছিল। ভাত দেখতে গিয়ে তিনি দগ্ধ হন।

জানা গেছে, আগুনে দগ্ধ আসমার গ্রামের বাড়ি ভোলার ইলিশা গ্রামে। তার বাবার নাম আব্দুল মান্নান। রূপনগর থানার দুয়ারীপাড়া ভোলা বস্তিতে থাকতেন তিনি।

এসআই বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আসমার শ্বাসনালীসহ শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। বিষয়টি রূপনগর থানাকে অবহিত করা হয়েছে।

 

/এআইবি/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম