‘খুন করতে চাইনি, যেভাবে মেরেছিল সেভাবে মেরে শিক্ষা দিতে চেয়েছিলাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৭, ২৩:৫০আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ০০:০০

মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ এমাজউদ্দিন

‘খুন করার কোনও ইচ্ছে ছিল না। মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ এমাজউদ্দিনকে শিক্ষা দিতে গিয়ে মারধর করার সময় সে খুন হয়ে গেছে।’ আদালতের কাছে এ কথা স্বীকার করেছেন এ হত্যা মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার হওয়া আসিফ শিকদার।বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে পুলিশ তাকে উপস্থিত করে রিমান্ডের আবেদন করলে  শুনানিতেই ঘটনা স্বীকার করেছে আসিফ। এসময় আদালতের বিচারক মাহমুদা আক্তার আসিফকে তিন দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
গত ৬ নভেম্বর বাড্ডায় ছুরিকাঘাতে নিহত হন মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র নাসিম। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার ভোরে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় নাসিম হত্যা মামলার প্রধান আসামি আসিফকে।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আব্দুল হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত আসিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই  এসএম কামরুল হাসান বিকালে আসিফকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আসিফের পক্ষে কোনও আইনজীবী না থাকায় বিচারক জানতে চান, আদালতকে তার কিছু বলার আছে কিনা।এরপর সে ঘটনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে আদালতকে বলেন,ঘটনার আগের দিন তিনি এলাকায় ক্যারম খেলে ফিরে আসার সময় নাসিমসহ তিনজন মাতাল অবস্থায় তাকে মারধর করে। এ ঘটনার শোধ নিতে পরদিন সকালে তিনি বাসা থেকে বের হন।আসিফ জানায়,‘তাকে খুন করার ইচ্ছা আমার ছিল না। সে আমাকে যেভাবে মেরেছে, সেভাবে মেরে আমি তাকে শিক্ষা দিতে চেয়েছিলাম।’

/ইউআই/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক