মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ১১:৪৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১১:৪৫

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ (ছবিঃ সংগৃহীত) রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে মিরপুর ১২ নম্বর সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পল্লবী থানার উপ-পরিদর্শক (এস আই) মেজবাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এস আই মেজবাহ জানান, ‘ট্রাস্ট ট্রাউজার’ নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা মিরপুর ১২ নম্বর সড়কে  শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকেই বিক্ষোভ করছেন। বেতন পরিশোধ না করায় এবং হুট করেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ায় তারা সড়কে অবস্থান নিয়েছেন।

ট্রাস্ট ট্রাউজার গার্মেন্টস এর শ্রমিক রবিন মিয়া বলেন, ‘কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল মালিকপক্ষ কারখানা স্থানান্তর করতে পারে। মালিকপক্ষ বকেয়া বেতন না দিয়েই হুট করে কারখানা স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। সকালে কাজ করতে এসে দেখি গেটে তালা দেওয়া। এখন আমরা আমাদের দাবি আদায়ে আন্দোলন করছি।’

এস আই মেজবাহ আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

/আরজে/এসকেবি/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম