আলোচনার আশ্বাসে মিরপুরে অবরোধ তুলে নিলেন গার্মেন্টস শ্রমিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ১৪:০৭আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৪:০৭

অবরোধ তুলে নিলেন গার্মেন্ট শ্রমিকরা আলোচনার মাধ্যমে দাবি পূরণের আশ্বাস পাওয়ায় মিরপুরে অবরোধ তুলে নিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা।  শুক্রবার সকাল থেকে দুপুর ১টা নাগাদ মিরপুর ১২ নম্বর সড়ক আটকে রেখেছিলেন তারা। পরে স্থানীয় এমপি ইলিয়াস মোল্লার হস্তক্ষেপে ‘ট্রাস্ট ট্রাউজার’ গার্মেন্টসের বিক্ষোভরত শ্রমিকরা সরে যেতে রাজি হন।

ঘটনাস্থলে উপস্থিতি হয়ে ইলিয়াস মোল্লা বলেন, ‘আগামীকাল শনিবার আমি আমার নিজ বাসায় গার্মেন্টস কারখানার মালিক এবং ওই গার্মেন্টসটি যে ভবনে অবস্থিত তার মালিকের সঙ্গে বৈঠক করে শ্রমিকদের সব সমস্যা নিয়ে কথা বলবো, সমস্যাগুলোর সমাধান করবো।’ সংসদ সদস্যের এই আশ্বাসের পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।

এদিকে মিরপুর জোনের এডিসি কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্রমিকরা বিক্ষোভ তুলে নিয়েছেন। এখন যান চলাচল এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’  

উল্লেখ্য, ট্রাস্ট ট্রাউজার নামের ওই গার্মেন্টস কারখানার শ্রমিকরা মিরপুর ১২ নম্বর সড়কে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিক্ষোভ করছিলেন। বেতন পরিশোধ না করায় এবং হুট করেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ায় তারা সড়কে অবস্থান নিয়েছিলেন।

আরও পড়ুন- মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

/আরজে/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম