নিখোঁজের ৮১ দিন পর বাড়ি ফিরলেন ব্যবসায়ী অনিরুদ্ধ রায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ১৭:১০আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৭:২৩

 

অনিরুদ্ধ রায় নিখোঁজ হওয়ার ৮১দিন পর বাড়ি ফিরেছেন ব্যবসায়ী অরিরুদ্ধ কুমার রায়। শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে তিনি বাড়ি ফিরেছেন। শনিবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ব্যবসায়ী অনিরুদ্ধ রায়ের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৭ আগস্ট বিকাল ৪টার দিকে গুলশানের ইউনিয়ন ব্যাংকের সামনে তার ব্যক্তিগত গাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নেয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।   

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে অনিরুদ্ধ রায়ের স্ত্রী শাশ্বতী রায় বাংলা ট্রিবিউনকে  বলেন,  ‘শুক্রবার খুব ভোরে বাসায় এসে তিনি  (অনিরুদ্ধ রায়) দরজায় নক করেছেন। তখনই আমরা তাকে দেখতে পাই। সঙ্গে কেউ ছিল না। তার শারীরিক অবস্থা ভালো। কাল থেকে হয়তো অফিস করবেন।’

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে ফিরে আসার খরব পেয়ে অনিরুদ্ধ রায়ের বাসায় খোঁজ নেই। তখন তারা জানিয়েছেন, তিনি বাড়ি ফিরেছেন।’

কারা তাকে ফিরিয়ে দিলো বা কেন তাকে অপহরণ করা হয়েছিল, এমন প্রশ্নের জবাবে গুলশান থানার ওসি বলেন, ‘আমরা তার (অনিরুদ্ধ রায়) সঙ্গে কথা বলব। তখন এসব বিষয়ে জানা যাবে।’

অনিরুদ্ধ রায়কে তুলে নেওয়ার পর থেকে তার স্বজন, মানবাধিকার সংগঠন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও অন্য সংগঠনগুলো তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানায়। 

প্রসঙ্গত, আরএমএম লেদার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায়কে ২০১৬ সালে বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল হিসেবে ঘোষণা করে বেলারুশ সরকার। এদিকে দেশে কর্মসংস্থান সৃষ্টি করায় ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারও তাকে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ব্যক্তিত্ব (সিআইপি) হিসেবে স্বীকৃতি দিয়েছে।

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম