মিরপুরে বাসায় ঠিকাদারের গলিত লাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ২৩:৩১আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২৩:৩২

লাশ রূপনগর থানার মিরপুর ২ নম্বর সেকশনের একটি বাসা থেকে রবিবার সকাল ৯টার দিকে আব্দুস সালাম (৪৫) নামের এক ঠিকাদারের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

রূপনগর থানার এসআই  রেজাউল করিম স্বজনদের বরাত দিয়ে জানান, রূপনগর থানার মিরপুর ২ নম্বর সেকশনের আই/৭ লিবরা ইনফিউশন লিমিটেড ভবনের দ্বিতীয় তলায় একা থাকতেন আব্দুস সালাম। তার স্ত্রী মর্জিনা বেগম দুই সন্তান নিয়ে কুড়িগ্রাম সদরের মালভাঙ্গায় গ্রামের বাড়িতে থাকেন। আব্দুস সালাম ঢাকায় একা থেকে রাজমিস্ত্রীর ঠিকাদারি করতেন।

গত ১৭ নভেম্বর সন্ধ্যায় স্ত্রী মর্জিনার সঙ্গে আব্দুস সালামের শেষ কথা হয়। এরপর থেকে তার ফোন বন্ধ ছিল। রূপনগর থানার এসআই  রেজাউল করিম বলেন, ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় সালামের মৃত্যু হয়েছে। লাশে পচন ধরে গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক