গুলশান থেকে নব্য জেএমবির এক সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ১৪:৪৬আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৫:০৮

জেএমবি

তানভীর ইয়াসিন করিম (৩২) নামে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) টিম। রবিবার  (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গুলশান আজাদ মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার ছদ্মনাম হিটম্যান-জিন। সোমবার (২০ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিটিটিসি সূত্র জানায়, গত ১৫ আগস্ট পান্থপথের হোটেল ওলিওতে বিস্ফোরণের ঘটনায় মামলার তদন্তে তানভীর ইয়াসিন করিম ও আকরাম হোসেন নিলয় নামে দুই জনের নাম জানা যায়। জঙ্গি হামলার জন্য নব্য জেএমবিকে তারা অর্থ সরবরাহ করেছেন বলে তথ্য পাওয়া গেছে। তানভীরকে গ্রেফতার করা হলেও নিলয় এখন পলাতক রয়েছে।

গত ৮ নভেম্বর গুলশান এলাকা থেকে করিম ইন্টারন্যাশনাল নামে একটি প্রকাশনা সংস্থার মালিক তানভীর ইয়াসিন করিমকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছিল।

/এনএল/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক