ব্লগার নিলয় হত্যা: আসামি সোহেল ৪ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৭, ১৬:৪৩আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৬:৫৩

ব্লগার নিলয় (ফাইল ছবি)

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার আসামি আবু সিদ্দিক সোহেল ওরফে সাজিদ ওরফে সাহাদ ওরফে সাকিবের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম খুরশিদ আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আশরাফ আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। জিআরও আশরাফ আলী জানান, বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আবু সিদ্দিক সোহেলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক বাহাউদ্দিন আবু সিদ্দিক সোহেলকে ১০ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ আগস্ট নিজ বাসায় নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/টিএইচ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম