গণপরিবহনে নৈরাজ্য বন্ধে ৮ দফা দাবিতে বিক্ষোভ কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৭, ২৩:০৫আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২৩:০৮

গণপরিবহন রাজধানীসহ সারাদেশে সিএনজি অটোরিকশা আর গণপরিবহনে যাত্রী হয়রানি ও সেবার নামে নৈরাজ্য বন্ধসহ আট দফা দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে যাত্রী অধিকার আন্দোলন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের মানববন্ধন ও সমাবেশ হবে।
বুধবার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়। এ কর্মসূচি বাস্তবায়নে সব শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। শিগগিরই গণপরিবহনের নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ যাত্রীদের নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনের নেতারা।
যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল ও যুগ্ম আহ্বায়ক অন্তু মুজাহিদ যৌথ বিবৃতিতে বলেছেন, ‘গণপরিবহনের নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধে জণগণের কাছে কিছুদিন সময় চেয়েছিল সরকার। কিন্তু এর মাঝে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্যকর কোনও ব্যবস্থা নিতে না দেখে আমার হতাশ হয়েছি।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নগরবাসী হয়রানি থেকে মুক্তি পেতে অ্যাপভিত্তিক পরিবহন সেবা নিচ্ছে। এ কারণে সিএনজি মালিক-শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে নতুনভাবে ধর্মঘটের নামে যাত্রীদের জিম্মি করার হুমকি দিচ্ছে। এ অবস্থায় আমরা যাত্রী অধিকার নিয়ে শঙ্কিত।’
সংগঠনটির অভিযোগ— পরিবহন খাত নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ নজরদারি না করায় ও ভাড়ার ব্যাপারে কোনও ব্যবস্থা না নেওয়ায় পরিবহনগুলো আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা নিয়মিত বাড়তি ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রীবহন ও যাত্রীদের মারধরসহ নৈরাজ্য করে যাচ্ছে। এসব দেখেও না দেখার ভান করছে কর্তৃপক্ষ।

গণপরিবহনে হয়রানি বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে যাত্রী অধিকার আন্দোলনের নেতারা বলেন, ‘বিআরটিএ গণপরিবহনগুলোর লাগাম ধরতে না পেরে নীরব ভূমিকা পালন করছে। এটা কখনোই কাম্য নয়। বিআরটিএ ব্যবস্থা না নিলে জনগণ যদি রুখে দাঁড়ায় তাহলে উদ্ভুত পরিস্থিতির দায় তাদেরই নিতে হবে।’

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক