সিঙ্গাপুরের ফেরার পার্ক হসপিটালের সঙ্গে পুলিশের সমঝোতা স্মারক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৭, ১৯:৪৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৯:৫৫





বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুরের ফেরার পার্ক হসপিটালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুরের ফেরার পার্ক হসপিটালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং ফেরার পার্ক হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. পেং চাং মিয়েন বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে পুলিশ সদর দফতরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।


আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, ‘বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিধানে সরকারের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। প্রতিনিয়ত পুলিশের কলেবর বাড়ছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে অনেক পুলিশ সদস্য মারাত্মক দুর্ঘটনার শিকার হন।আহত পুলিশ সদস্যদের চিকিৎসাসহ অন্যান্য সদস্যদের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে এ চুক্তি নব দিগন্তের সূচনা করবে।’ বাংলাদেশ পুলিশের চিকিৎসকদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরির জন্যেও ফেরার পার্ক  হসপিটাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আইজিপি।
ড. পেং চাং মিয়েন বলেন, ‘বাংলাদেশ পুলিশের মতো জনবান্ধব ও সেবাধর্মী একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ চুক্তি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান মৈত্রীর বন্ধন আরও  সুদৃঢ় করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।’
সমঝোতা স্মারকের আওতায় পুলিশ সদস্যরা কম খরচে ফেরার পার্ক হসপিটালে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে এ চুক্তি আগামী ছয় মাস পর্যন্ত বহাল থাকবে। পরে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে পুনরায় চুক্তি স্বাক্ষর করা হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস্) মো. মোখলেসুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মো. আবুল কাশেম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি মো. নওশের আলী, অতিরিক্ত আইজিপি মো. মহসিন হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং ফেরার পার্ক হসপিটালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 আরও পড়ুন:

সংসদে নিরাপত্তা রক্ষীদের ঘুষ দিতে গিয়ে প্রতারক গ্রেফতার

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম