জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ধন্যবাদ জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। শনিবার (২৫ নভেম্বর) এপিইউবির চেয়ারম্যান শেখ কবির হোসেন এ ধন্যবাদ জানান।
শেখ কবির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো স্বতঃস্ফূর্তভাবে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে এতে অংশগ্রহণ করে। এজন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।








