সাভারে পোশাক শ্রমিক হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৭, ১৭:১০আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৭:১৭

আদালত

ঢাকার সাভারে পোশাক শ্রমিক শামীমা আক্তার হ্যাপী হত্যার দায়ে তার স্বামী মুকুল হোসেন মোল্লা এবং মুকুলের কথিত প্রেমিকা লাভলী আক্তার নিলুফাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. শামসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মো. শামসুর রহমান জানান, এ মামলার ২৫ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের জবানবন্দি নিয়ে এ রায় দিয়েছেন আদালত। এসময় মামলার প্রধান আসামি মুকুল উপস্থিত ছিলেন। তবে মামলা হওয়ার পর থেকে অন্য আসামি লাভলী পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালে পোশাক শ্রমিক হ্যাপীকে বিয়ে করেন মুকুল। বিয়ের পর তারা সাভারে একটি বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করেন। ২০১২ সালের ৭ জানুয়ারি লাভলীর ইন্ধনে হ্যাপীকে শ্বাসরোধ করে হত্যা করেন মুকুল এবং লাশ তিন টুকরো করে কেরানীগঞ্জের অলিপুর ইটভাটার নিচে ফেলে দেন। ৮ জানুয়ারি লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১২ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা মুকুল ও লাভলীকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন।

/টিএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম