নির্বাচনের আগে হোল্ডিং ট্যাক্স না বাড়ানোর দাবি পুরনো ঢাকাবাসীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৭, ১৯:১২আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৯:১৫

হোল্ডিং ট্যাক্স না বাড়ানোর দাবিতে মানববন্ধন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় হোল্ডিং ট্যাক্স না বাড়ানোর দাবি জানিয়েছেন পুরনো ঢাকার বাসিন্দারা।

বুধবার (২৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পুরনো ঢাকা নাগরিক কমিটি’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের জনপ্রিয়তা ক্ষুণ্ন করার জন্য হোল্ডিং ট্যাক্স ও ঘন ঘন বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্ত চলছে। এ বিষয়ে সরকারকে আরও সতর্ক ও সচেতন থাকতে হবে। এসময় নগরীর হোল্ডিং ট্যাক্স না বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর ব্যাপারে সরকারকে একটি যৌক্তিক নীতিমালা প্রবর্তন করতে হবে। এছাড়া, আগামীতে প্রতি ‘স্কয়ার ফুট’ অনুযায়ী পুরনো ঢাকায় হোল্ডিং ট্যাক্স গ্রহণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে আহ্বান জানানো হয়।

সংগঠনের সভাপতি শেখ ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুরনো ঢাকা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান খান, একেএম মোহসীন, রেজাউল করিম বাবু, মাকসুদ আহমেদ চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে সূত্রাপুর, গেণ্ডারিয়া, আলমগঞ্জ, ফরিদাবাদ, পোস্তগোলা, শ্যামপুর, যাত্রাবাড়ী, জুরাইন, দয়াগঞ্জ, ওয়ারী, ধোলাইখাল, বংশাল, বাংলাবাজার, ফরাশগঞ্জ,নারিন্দা, সদরঘাট, কোতোয়ালিসহ বিভিন্ন এলাকার  লোকেরা অংশ নেন।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম