রোহিঙ্গাদের সহযোগিতায় তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি। সমিতির সভাপতি এম সহিদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মো. সারোয়ার হোসেন এবং মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী গত ২৭ নভেম্বর রোহিঙ্গাদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শীতবস্ত্র তুলে দেন। সমিতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে এই শীতবস্ত্র হস্তান্তর করা হয়। শীতবস্ত্র হস্তান্তরের সময় সহিদুল ইসলাম চৌধুরী সমিতির সেবা ও কল্যাণমূলক কাজের বিবরণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
আরও পড়ুন:








