এমিরিটাস অধ্যাপক ড. আমিনুল ইসলাম আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ০১:৪৪আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ০১:৪৮

এমিরিটাস অধ্যাপক ড. আমিনুল ইসলাম আর নেই

এমিরিটাস অধ্যাপক ও বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী ড. আমিনুল ইসলাম আর নেই। বুধবার ( ২৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া পাঁচটায় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর কলাবাগান মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

ড. আমিনুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ৩০ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার এক নির্বাহী আদেশ দেওয়া হয়েছে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সবুর খান।

আমিনুল ইসলাম ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে জুনিয়র লেকচারার হিসাবে কর্মজীবন শুরু করেন এবং ১৯৭৩ সালে তিনি অধ্যাপক হিসাবে পদোন্নতি পান। পরে ১৯৯৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য ১৯৯০ সালে তাকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম