বিসিএস শিক্ষা ক্যাডারের রিটে তিন অ্যামিকাস কিউরি নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ১৬:০৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৬:১২

সুপ্রিম কোর্ট

বিসিএস শিক্ষা ক্যাডারে আইন অনুসরণ ছাড়া নিয়োগ দেওয়া সংক্রান্ত রিটের শুনানিতে তিন জন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রিটের পরবর্তী শুনানির জন্য আগামী ৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

এই তিন জন অ্যামিকাস কিউরি হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কামাল উল আলম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির দায়ের করা এই রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সালাউদ্দিন দোলন।  অন্যদিকে,রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, ২০০০ সালের আত্তীকরণ বিধিমালা অনুসরণ করে জাতীয়করণ করা বেসরকারি কলেজের শিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আত্তীকরণ করে আসছে সরকার। সরকারের এমন সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নামেন ক্যাডারভুক্ত শিক্ষকরা। পরে এ বিষয়ে একটি পক্ষ রিট দায়ের করেন। 

সেই রিটের শুনানির জন্য আদালত তিন জনকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছেন। অ্যামিকাস কিউরিদের কাছে আদালতের আদেশ  পৌঁছে দিতে রেজিস্ট্রারকেও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 

নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টে ন্যস্ত করার সুপারিশ টিআইবি’র

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম