ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল, সম্পাদক শুভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ১৯:১৮আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৯:৩২

 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৬০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের সাইফুল ইসলাম। এ পদে অন্য প্রার্থীদের মধ্যে এটিএন বাংলার আবু দারদা যুবায়ের ৩৪৩ ও ইন্ডিপেডেন্ট পত্রিকার রফিকুল ইসলাম আজাদ ২৯৩ ভোট পেয়েছেন।  

সাধারণ সম্পাদক পদে ৫০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাসস’র সৈয়দ শুকুর আলী (শুভ)। এ পদে মুরসালিন নোমানী ২৭৯, শেখ মুহাম্মদ জামাল হোসাইন ২৫৪, শামছুদ্দীন আহমেদ ১৫৮ ও রেজাউল করিম ৫৪ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। নির্বাচন শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।

এ বছর ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির ২১টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

ডিআরইউতে মোট ভোটার সংখ্যা ১৫২১জন। ভোট দিয়েছেন ১২৬০ জন।

৫৪২ ভোট পেয়ে যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের মো. মঈন উদ্দিন খান। এ পদে দৈনিক সমকালের অমরেশ রায় ৩৫৭, হালিম মোহাম্মদ ১১৪ ও মেহেদী আজাদ মাসুম ২০৯ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে ৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিডিনিউজ২৪ ডটকমের নুরুল ইসলাম হাসিব। একই পদে বাংলাদেশের খবর’র  আফজাল বারী ৪১২ ও জিটিভির এস এম গাউসুল আজম বিপু ৩৫৯ ভোট পেয়েছেন।

দফতর সম্পাদক পদে মো. জেহাদ হোসেন চৌধুরী ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে মোরসালিন আহমেদ ৫০৬ ভোট পেয়েছেন।

প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে মো. মহসিন হোসেন ৫৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে আহমেদ সিরাজ ৪৫৯ ভোট পেয়েছেন।

ক্রীড়া সম্পাদক পদে আরাফাত দাড়িয়া ৭৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  একই পদে  মাকসুদা লিসা ৪১৮ ভোট পেয়েছেন।

আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন সুমন। তিনি পেয়েছেন ৬৮২ভোট। একই পদে সাইফুল ইসলাম মন্টু পেয়েছেন ৪১৯ ভোট।

কল্যাণ সম্পাদক পদে ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাওসার আজম। একই পদে মো. এমদাদুল হক খান ২৫১ ভোট পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল্লাহ আল কাফি (৮৮৭), মাহমুদা ডলি (৬৩৯), জান্নাতুল ফেরদৌস পান্না (৬০২), মো. জাফর ইকবাল (৫৪১), আব্দুল হাই তুহিন (৫৩০), কামাল মোশারেফ (৫১৪) ও এস এম এ কামাল (৫০৫) নির্বাচিত হয়েছেন। একই পদে মোহাম্মদ সাইদুল ইসলাম ৫০১, মো. শাহাবুদ্দিন মাহতাব ৪০৮ ও এহসানুল হক জসীম ৩৭৭ ভোট পেয়েছেন।

পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন সহসভাপতি পদে গ্যালমান শফি, অর্থ সম্পাদক পদে মানিক মুনতাসির, নারী বিষয়ক সম্পাদক পদে ঝর্ণা মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনিসুল হক ভূঁইয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী।

/এএইচআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম