রিকশায় চড়লেন পোপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৭, ১৯:২৭আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৯:৪১

ঢাকায় রিকশায় চড়লেন পোপ (ছবিঃ ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সি) বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে রিকশায় চড়েছেন পোপ ফ্রান্সিস। শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে কাকরাইলের আর্চবিশপ হাউসে বিশেষভাবে প্রস্তুত করা একটি রিকশায় চড়েন পোপ। রিকশায় পোপকে বেশ হাস্যোজ্জ্বল মুখে দেখা যায়। এসময় পাশেই ছিলেন ঢাকার আর্চবিশপ প্রেসিডেন্ট ও বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনী কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও।

পোপের সফর উপলক্ষে গঠিত মিডিয়া কমিটির সমন্বয়কারী ফাদার কমল কোড়াইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, পোপ ফ্রান্সিস রিকশায় চড়ার ইচ্ছা প্রকাশ করেছেন, সেজন্য রিকশাটি প্রস্তুত করা হয়েছিলো। 

এর আগে দুপুরে ভ্যাটিকান দূতাবাসে যান পোপ ফ্রান্সিস। সেখানে পোপের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পোপকে নৌকা উপহার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ঢাকায় রিকশায় চড়লেন পোপ (ছবিঃ ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সি) বৃহস্পতিবার দুপুরে মিয়ানমার থেকে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের চাটার্ড ফ্লাইটে করে ঢাকায় পৌঁছান পোপ ফ্রান্সিস। সেখানে থেকে তিনি চলে যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে। এরপর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন পোপ। বিকালে বঙ্গবভনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। 

ঢাকায় রিকশায় চড়লেন পোপ (ছবিঃ ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সি) আগামীকাল শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় তেজগাঁও মাদার তেরেসা ভবন পরিদর্শন করবেন পোপ ফ্রান্সিস। সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁও গির্জায় যাজক, ব্রাদার-সিস্টার, সেমিনারিয়ান ও নবিসদের সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁও কবরস্থান ও পুরানো গির্জা পরিদর্শন করবেন পোপ। একইদিন বেলা ৩টা ২০ মিনিটের দিকে রাজধানীর নটরডেম কলেজে যুব সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। আর বিকাল ৫টা ৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে রোমের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

/সিএ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম