শনিবার (২ ডিসেম্বর) সারাদেশে পালিত হবে ঈদে মিলাদুন্নবী (সা.)।এর একদিন পর রবিবার (৩ ডিসেম্বর) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকায় জশনে জুলুস ও সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ করবে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া। গত ৩০ বছর ধরে ঢাকায় ঈদে মিলাদুন্নবীর (সা.) দিনে এ আয়োজন করে আসছে তারা।
সোহরাওয়ার্দীর সমাবেশে সভাপতিত্ব করবেন চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডারি দরবার শরীফের পীর মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
এছাড়া, দেশ বিদেশের ধর্মীয় নেতা, বুদ্ধিজীবী, সূফি ও দার্শনিকরা উপস্থিত থাকবেন।
আয়োজন প্রসঙ্গে ঈদে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন,‘পোপের আগমন উপলক্ষে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে ঈদে মিলাদুন্নবীর (সা.) দিনে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে একদিন পরে করা হচ্ছে।








